আটক প্রবাসীদের মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৭:০৪আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৭:০৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি সক্রিয় ছিলেন প্রবাসীরাও। আন্দোলনে নামার ফলে আটক হন তাদের অনেকে। আটক প্রবাসীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী অধিকার পরিষদ। রবিবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

প্রবাসী অধিকারের সভাপতি আরব আমিরাত প্রবাসী সালাউদ্দিন বলেন, ‘বিদেশে অ্যাম্বাসিগুলো রেখেছে প্রবাসীদের সহযোগিতার জন্য। কিন্তু উল্টো তারা আমাদের প্রতি জুলুম অত্যাচার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমরাও রেমিট্যান্স বন্ধ করার মাধ্যমে অর্থনীতিকে অচল করেছি। যার কারণে সরকার পতন সহজ হয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমরা প্রবাসীরা দিনরাত পরিশ্রম করি।’

অন্তর্বর্তী সরকারকে অভিবাদন জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক অনেক ভালো। দুবাইতে আমাদের ৫৭ জন রেমিট্যান্স যোদ্ধাকে আটক করা হয়েছে। অন্তর্বর্তী সরকারপ্রধান ও তার উপদেষ্টাদের অনুরোধ করবো যত দ্রুত সম্ভব প্রবাসীদের মুক্ত করার জন্য।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইরাক প্রবাসী সুলতান সরকার। তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে আমরা রেমিট্যান্স শাটডাউন করার ফলেই দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। সরকার বিদেশি মুদ্রা এনে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত করে, কিন্তু প্রবাসীদের উন্নয়নে কোনও কাজ করে না। আমরা আটক প্রবাসীদের অনতিবিলম্বে মুক্তির দাবি করছি।’ নতুন সরকারের প্রতি প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে সব প্রকার ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’