নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত: নূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৬:৪০আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:৪০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন,  নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত। কারণ, ৫ আগস্টের পরও পরিস্থিতি অনেকটা আগের মতোই রয়েছে। আমাদের মতো লোককে যেখানে জিম্মি হতে হয়, সেখানে নির্বাচন কেমন হতে পারে— তা কিছুটা আঁচ করা যায়। তাই আগে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।

মঙ্গলবার (১৭জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীতে নিজের নির্বাচনি এলাকায় হামলার বিষয়ে তিনি জানান, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচনে ভিপি  পদে জয়ী হয়েছেন। বিগত গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন। অথচ গণঅভ্যুত্থানের পর তাদের মতো নেতাদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয়, যা উদ্বেগের।

লন্ডনে বৈঠকে কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। এটি সরকারের বিষয়।

তিনি জানান, সংলাপে বেশিরভাগ দল অর্থবিল ও আস্থা ভোট ও সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়ার বিষয়েও একমত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ টিতে উন্নীত করার বিষয়েও একমত হয়েছে গণঅধিকার পরিষদ, বলে জানান তিনি।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি