সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৫:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৫:৪২

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমীন গাজী। একই সঙ্গে তিনি এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং অন্য সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।

রবিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন।

রুহুল আমীন গাজী বলেন, ‘গত সরকারের আমলে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনেও আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সারা দেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে, সব বিচার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

বিএফইউজের (একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির হত্যার সঙ্গে কারা জড়িত, আমরা সেটা জানতে চাই। জনসমক্ষে তাদের নাম প্রকাশ করতে হবে। সাগর-রুনিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তাদেরও বেঁচে থাকার অধিকার নেই। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে।’

সাংবাদিক নেতা ও কবি আব্দুল হাই সিকদার বলেন, ‘সাগর-রুনির হত্যার বিচার আওয়ামী সরকার করেনি। এর কারণ হলো, আওয়ামী সরকার নিজেই এ হত্যার সঙ্গে জড়িত। হাইকোর্ট থেকে শুরু করে সবকিছুই আওয়ামী লীগের অধীনে ছিল। সাগর-রুনির হত্যার পাশাপাশি যে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে আছে, সেগুলোকে খুলে দিতে হবে। যত সাংবাদিক হত্যা হয়েছে, সব বিচার করতে হবে। যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

এ ছাড়া সেনাবাহিনীর ভেতরে যারা আওয়ামীপন্থি আছে, তাদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করার কথাও উল্লেখ করেন আব্দুল হাই সিকদার।

এ সময় বিক্ষোভ সমাবেশে সংগঠনের অন্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?