সব সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৬:১৫আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:৪৮

দেশের সব সিটি করপোরেশনে মেয়রদের অনুপস্থিতির কারণে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩(ক) প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশনের মেয়রদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো।

প্রশাসকদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

অপসারিত মেয়ররা হলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভ, কুমিল্লা সিটির মেয়র তাহসীন বাহারকে অপসারণ করা হয়েছে।

প্রশাসক নিয়োগের আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মহ. শের আলীকে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসানকে।

আর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কমিশনারদের দেওয়া হয়েছে ওইসব সিটি করপোরেশনের দায়িত্ব।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালককে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশসক করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনারকে।

/এসএমএ/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী