প্রতারকচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ১৯:৫৯আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৯:৫৯

প্রতারকচক্র থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ফেলোশিপ পাওয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েচে।

মঙ্গলবার (২০ আগস্ট) ফেলোদের সতর্ক করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চিঠি পাঠিয়েছে ইউজিসি।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি’র সচিব (উপসচিব) পরিচয়ে ড. মিজানুর রহমান নামে একজন প্রতারক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউজিসি ফেলোর ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে সম্প্রতি দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে মঙ্গলবার (২০ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞঝপ্তিতে বলা হয়, গত জুলাই মাস থেকে ইউজিসি ফেলোদের সম্মানী দ্রুত ছাড় করার কথা বলে একটি প্রতারক চক্র গবেষক বা ফেলোদের বিকাশ ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে। ইউজিসি মনে করে, এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের কাজ। এছাড়া. ড. মিজানুর রহমান নামে কোনও কর্মকর্তা ইউজিসিতে কর্মরত নেই। প্রতারকচক্র থেকে সংশ্লিষ্ট সব গবেষক বা ফেলোদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, ইউজিসি ফেলোদের সম্মানী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিচালিত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে ইউজিসি থেকে পাঠানো হয়ে থাকে। বিকাশ, নগদ বা উপায়ের ক্রেডিট কার্ড নম্বরে অর্থ পাঠানো হয় না। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতারকচক্রের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম