অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৩:১৬আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৩:১৬

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডাদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. আব্দুর রবের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আদিলুর-এলানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া।

এর আগে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ‘অসত্য ও বিকৃত’ তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় এ এস এম নাসির উদ্দিনকেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় তাদের। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল দায়ের করেন।

 /বিআই/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের