বিকল্প বাঁধ নির্মাণ ও নদীর নাব্য ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৮:৪৪ আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:২৯

পানি বণ্টনে ভারতের ‘স্বেচ্ছাচারিতার’ বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ; অববাহিকাভিত্তিক নদী চুক্তি, বাংলাদেশের অভ্যন্তরে বিকল্প বাঁধ নির্মাণ ও নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণের দাবিতে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টা রাজু ভাস্করের সামনে ছাত্র-জনতার ব্যানারে এই সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য বলেন, আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোসরা রয়ে গেছে। প্রশাসন থেকে বন্যার আগাম বার্তা তারা আমাদের আগে কেন জানানো হয়নি। তাদের এই জবাব দিতে হবে।

তারা আরও বলেন, বাঁধ খুলে দিয়ে ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করেনি। আজ সময় এসেছে নদীর ন্যায্য হিস্যা আদায়ের।

শিক্ষার্থীরা বলেন, এখন ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক থাকবে তা ছাত্র-জনতা ঠিক করবে। ভারতকে বলবো, আমদের সঙ্গে ন্যায় আচরণ করুন। নদীর পানি ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!
এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা