মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১২:২৮আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:৩২

মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া রিটে বর্তমান শিক্ষা কারিকুলাম ২০২৫ সাল থেকে স্থগিত চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান এ রিট দায়ের করেন। রিটকারী বলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম‍্যান ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে বাধা নেই
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল