নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যুতে মহিলা পরিষদের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৬:২০আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২০:৩৭

রাজধানীর হাতিরঝিল এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে একথা জানায় সংগঠনটি।

মহিলা পরিষদ জানায়, নিহত নারী সাংবাদিক রাহানুমা সারাহ তার স্বামী সায়েদ শুভ্রর সঙ্গে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। সোমবার (২৬ আগস্ট) রাহানুমা সারাহ তার অফিসে যান। রাতে বাসায় না ফিরে বাসা ভাড়ার টাকা এক ব্যক্তিকে দিয়ে  স্বামীর কাছে পাঠিয়ে দেন। নিহত রাহানুমার স্বামী তাকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন। মঙ্গলবার (২৭ আগস্ট) হাতিরঝিল এলাকায় পথচারীরা রাহানুমার নিথর দেহ পানিতে ভাসতে দেখতে পায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নারী ও কন্যারা বিভিন্ন সহিংতার শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাজীবী নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন। বাংলাদেশ মহিলা পরিষদ নারী সাংবাদিক রাহানুমা সারাহ’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার রহস্য উদঘাটনপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। সেই সঙ্গে নারী ও কন্যার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানাচ্ছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের