মগবাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৪, ১৮:০৮আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮:০৮

রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ১৩ বছর হতে পারে। তার পরনে ছিল ছেঁড়া লুঙ্গি।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনের ছাদে দাঁড়ানো ছিল ওই কিশোর। ওয়্যারলেস গেট এলাকায় এলে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। পরে বিকালে খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী