আউটসোর্সিংয়ে নিয়োগ বাতিল ও চাকরি জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৮ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৯

সরকারি সব দফতর-অধিদফতরে নিয়োজিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা (ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা) ২০১৮ বাতিল করে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বহাল রাখা, বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরী জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান আনিস। তিনি অভিযোগ করে বলেন, টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে রিনিউ করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করেন, না দিলে চাকরি চলে যায়।

মাহবুবুর রহমান আনিস বলেন, ঠিকাদারকে ঘুষ না দিতে পারায় যাদেরকে চাকরি চ্যত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।

করোনার সময় থেকে সারে তিন বছর মুগদা মেডিক্যালে আউটসোর্সিংয়ের কাজ করেছেন আদিয়া আলম। ১৪ মাসের বেতন বকেয়া থাকার পরও আগামী মাস থেকে চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে শেষ হওয়ার হতাশায় ভুগছেন এই নারী। সংবাদ সম্মেলনে আসা এই ভুক্তভোগী নারী বলেন, চলতি মাসে মুগদা মেডিক্যালে নতুন করে টেন্ডার দেওয়া হবে। আমাদের বলা হয়েছে, আমরা যে ২৮৬ জন আউটসোর্সিংয়ে কাজ করি, আমাদের মেয়াদ আর না বড়িয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। মুগদা মেডিক্যালের পরিচালকের কাছে যখন গিয়েছি, তিনি আমাদের চেনেন না বলে জানান। আমরা যারা এত বছর যাবত কাজ করেছি, তাদের ভবিষ্যৎ কী হবে। এত মাসের বেতন না পেয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি।

তিনি আরও বলেন, আমাদের মূল দাবি চাকরি জাতীয়করণ করা। তবে আউটসোর্সিং নিয়ে কোনও সিদ্ধান্ত যেহেতু এখন হয়নি, পাশাপাশি এত আউটসোর্সিংয়ের  লোকদের যদি জাতীয়করণ করা সম্ভব না হয়, তাহলে অন্তত যেন মাস্টার রুল হিসেবে করা হয়। আমরা কোনও কোম্পানির (ঠিকাদার) অধীনে থাকতে চাই না।

আরেক ভুক্তভোগী নারায়ণগঞ্জের স্বাস্থ্য অধিদঢতরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া অফিস সহকারী মুকুল চন্দ্র দেবনাথ। তিনি প্রায় দেড় বছর বিনা বেতনে কাজ করেন। তিনি বলেন, যখন করোনার সময় আমাদের নিয়োগ দেওয়া হয় আউটসোর্সিং হিসেবে। এরপর বিনা বেতনে এক বছর চার মাস কাজ করানো হয়। বেতন চাইলে বলে আগামী মাসে আসবে। এত দিন কাজ করার পর জানতে পারি—  প্রজ্ঞাপন করে আমাদের এ নিয়োগ বাতিল করা হয়েছে। এই পোস্ট স্বাস্থ্য অদিদফতরের প্রয়োজন নেই। বাতিল করলেঅ, কিন্তু আমরা যে প্রায় দেড় বছর করোনার মধ্যে কাজ করেছি, সেই ন্যায্য পাওনাটা পর্যন্ত পাইনি।

সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনেরর সহ-সভাপতি মোবেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন
সর্বশেষ খবর
গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও