ঈদ বোনাস না পেলে সারা দেশে দোকান-শপিংমল বন্ধ রাখার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৮:০৮আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:০৮

সারা দেশের ৬০ লাখের বেশি দোকান কর্মচারী ঈদের আগে বোনাস না পেলে সারা দেশের দোকান ও শপিংমল অচল হবে বলে ঘোষণা দিয়েছে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, সারা দেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্মেন্টাল স্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার, ওষুধের দোকান এই ১০টি সেক্টরে প্রায় ৬০ লাখের বেশি দোকান কর্মচারী কাজ করে। এই কর্মচারীরা প্রতিনিয়ত দেশের মানুষকে সেবা দিচ্ছে। কিন্তু তারা জীবনের মৌলিক চাহিদা দূরের কথা, আইন সংগত অধিকার থেকেও বঞ্চিত।

তিনি বলেন, ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস এখন আর মালিকদের ইচ্ছার বিষয় না। বরং ঈদ বোনাস এখন শ্রমিক-কর্মচারীদের আইন সংগত অধিকার। বছরে দুটি ভাগে দেশের সব শ্রমিক-কর্মচারীরা দুটি ঈদ বোনাস পেয়ে থাকেন। প্রত্যেকটি ঈদ বোনাসের পরিমাণ এক মাসের বেতনের সমান। কিন্তু ব্যতয় ঘটে কেবল মাত্র দেশের ৬০ লাখের দোকান কর্মচারীদের ক্ষেত্রে।

সম্মেলনে আরও ছিলেন– ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হযরত আলী মোল্লা, আবু বক্কর সিদ্দিক, আব্দুস সালাম, পরেশ মজুমদার, ফজল হক প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান