সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮

সুপ্রিম কোর্টে নিয়মিত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম’ (এসআরএফ) এর আত্মপ্রকাশ ঘটেছে।

রবিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।

এতে সদস্যদের ভোটে সভাপতি হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের মো. বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দফতর সম্পাদক হিসেবে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন— সারাবাংলার কামরুল ইসলাম ফকির, আরটিভির অধরা ইয়াসমিন,নাগরিক টিভির অলিউল ইসলাম রনি,মানবজমিনের শরীফ রুবেল, নিউজ ২৪ এর তসলিমুল আলম তৌহিদ,আমাদের সময়ের তাবারুল হক, সময় টিভির মো. মাঈনুল আহসান,এনটিভির তামজিদুল ইসলাম, নিউজ ২৪ এর মাহমুদুল হাসান, দেশ টিভির সাবরিনা মজুমদার।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম