ঢাবিতে ‘গণবিবাহ’ আয়োজন না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ‘গণবিবাহ’ আয়োজনের উদ্যোগ নেয় একদল শিক্ষার্থী। যা নিয়ে এরইমধ্যে ভার্চুয়াল জগতে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ধরনের কোনও আয়োজন বা গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে শিক্ষার্থীদের প্রতি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহসংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের গণবিবাহের আয়োজনের কোনও অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা কেউ আনুষ্ঠিকভাবে অবহিত করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই বলে উল্লেখ করে এতে আরও জানানো হয়, যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন, এটি তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনও পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।

আরও পড়ুন:

গণবিবাহ নিয়ে ‘তোলপাড়’, আয়োজকরা কি সিরিয়াস?

/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি