চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও ৬৫ বছরে অবসর: চিঠি গেলো জনপ্রশাসনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসর ৬৫ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)’। প্রস্তাবটি যাছাই-বাছাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চাকরি ও অবসরের বয়সের বিষয়টি নির্ধারণের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে বলেও সেখানে পাঠনো হয়েছে এই চিঠি।

বিএএসএ মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান চাকরিপ্রার্থীদের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রস্তাব পাঠান। এটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসনে পাঠানোর সময় সরকারি চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাওয়া পত্র প্রেরণ করা হলো। বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নবম পে-স্কেল: সবার ৫০ শতাংশ নাকি ১১ গ্রেড থেকে দ্বিগুণ?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ