মেধা দিয়ে চাকরি হয়েছে, কোটার বিপক্ষে ছিলাম: আদালতে ডিসি মশিউর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট থানা এলাকার এক ব্যবসায়ী হত্যা মামলার রিমান্ড শুনানিতে অভিযুক্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান আদালতকে বলেছেন, ‘মেধা দিয়ে আমার চাকরি হয়েছে, কোটায় নয়। মেধা দিয়েই ডিসি হয়েছি। কাজেই মেধার পক্ষেই ছিলাম।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতকে তিনি এসব কথা বলেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এরপর আদালত মশিউর রহমানের বক্তব্য শুনতে চান। মশিউর রহমান বলেন, ‘আমি ডিবি পুলিশের ডিসি হয়েছি মেধা দিয়ে, কোটা দিয়ে এই জায়গায় আসিনি। এজন্য শুরু থেকেই আমি কোটাবিরোধী ছিলাম। এমনকি এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দৈনিক অন্তত পাঁচবার আমার বিতর্ক হতো। আমি কোটাবিরোধী আন্দোলনের কোনও সহিংসতায় জড়িত হইনি।’

ঢাকায় পুলিশের ১০ জন ডিসি আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা বা সমাবেশ ছত্রভঙ্গ করার দায়িত্ব পালন করে। এসব বিষয়ে আমরা (ডিবি পুলিশ) মাঠে কাজ করি না।’

এরপর আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ।

/এআই/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী