এফবিসিসিআইয়ের সব পদে সরাসরি নির্বাচন চান সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাধারণ পরিষদের সদস্যদের অধিকার আদায় এবং প্রতিনিধিত্ব বাস্তবায়নে সব পদে সরাসরি নির্বাচন ও সর্বক্ষেত্রে সংস্কার চান ব্যবসায়ী নেতারা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দাবি জানান সংগঠনের সাধারণ পরিষদের সদস্যরা।

সভায় সদস্যরা জানান, বিগত ১৫ বছর এফবিসিসিআইয়ের কার্যক্রম, ব্যবসা, বাণিজ্য, শিল্প ও সেবা খাতের স্বার্থ সার্বিকভাবে পরিচালিত হয়নি বরং অনির্বাচিত ও একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদি, ব্যক্তিগত স্বার্থ হাসিলসহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসাধু ব্যবসায়ী এফবিসিসিআইয়ের অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। তারা বিভিন্ন বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল।

তারা আরও বলেন, আমাদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এফবিসিসিআইয়ের পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। আমাদের প্রত্যাশা, এফবিসিসিআইয়ের সর্বস্তরে প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে সাধারণ পরিষদের সব সদস্যের অধিকার আদায় ও প্রতিনিধিত্ব বাস্তবায়িত হবে।

মতবিনিময় সভায় অংশ নিয়ে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনীতির চাকাকে গতিশীল রাখার লক্ষ্যে বৈষম্যহীন এফবিসিসিআই গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা।

নেতারা বলেন, আমরা এমন এফবিসিসিআই প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সাধারণ পরিষদের সব সদস্যকে সমানভাবে মূল্যায়ন করা হবে। এ জন্য সাধারণ পরিষদের সব পদে সরাসরি নির্বাচনের বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাধরণ পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন নয়ন, আবুল কাসেম হায়দার, গিয়াসউদ্দিন চৌধুরী, জাকির হোসেন, আতিকুর রহমান, সাঈদা আক্তারসহ অন্যরা।

/এএইচএস/এনএআর/
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ