আ.লীগ নেতার বিরুদ্ধে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৫

আওয়ামী লীগ নেতা এম এন এইচ বুলুর বিরুদ্ধে গুলশানে এক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন জমির মালিক নুরজাহান বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরজাহান বেগম বলেন, আমার স্বামী মরহুম আবু ফতেহ ভূঁইয়ার মালিকানা সূত্রে গুলশান ১-এর ১১ নম্বর রোডের একটি বাড়িতে ১৯৬২ সাল থেকে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছি। কিন্তু তৎকালীন ডিআইটির চেয়ারম্যানের ছেলের কুনজর পড়ে বাড়িটিতে। একপর্যায়ে বাড়িটি জবরদখল করতে আসে। পরে ১৯৮০ সালে এই বাড়ি নিয়ে আমরা একটি মামলা করি। ১৯৯৯ সালে আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করেন। তবে এই রায়ের বিরুদ্ধে ৩০ বারের বেশি আপিল করা হয়। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সব আপিলের অধিকাংশই আমাদের পক্ষে আসে। মাত্র দুটি রায় আমাদের বিপক্ষে যায়।

তিনি আরও বলেন, বিপক্ষে যাওয়া দুটি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন তিনি। ২০১৭ সালে প্রধান বিচারপতির আদালতে নুরজাহান বেগমের পক্ষে লিভ টু আপিল গ্রহণ করে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আসে।

দল ও প্রশাসন বিষয়ে নুরজাহান বেগম বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে উচ্চ আদালতের রায়কে অমান্য করে ভূমিদস্যু নামে পরিচিত এম এন এইচ বুলু স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সহায়তায় নিলামের মাধ্যমে কেনার বাহানা দিয়ে বাড়িটি দখল করতে আসে এবং বাড়িটির সামনের অংশের কিছু জায়গা সে দখল করে নেয়।

তিনি জানান, এম এন এইচ বুলু আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করে অবৈধ অর্থের বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের ভাড়া করে এবং কতিপয় দুর্নীতিপরায়ণ প্রশাসনের লোকজনের সহায়তায় নিকেতন, গুলশান, বনানী, নিকুঞ্জ ও উত্তরা এলাকায় অন্যায়ভাবে বহু প্লট ও জমি দখল করে রেখেছে।

বুলু তার অবস্থান পরিবর্তন করেছে জানিয়ে নুরজাহান বেগম বলেন, ফ্যাসিবাদী অবৈধ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভূমিদস্যু এম এন এইচ বুলু তার দলবল নিয়ে রাতের আঁধারে দখল করা অংশটুকু ছেড়ে চলে যায়। ফলে বাড়িটির সম্পূর্ণ অংশের দখল আমরা ফিরে পাই। বর্তমানে সে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে আমাদের প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। পুনরায় আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে পুরো জায়গা জবরদখল করার জন্য পাঁয়তারা করছে। যা আদালত অবমাননার শামিল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নুরজাহান বেগমের বড় ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের