মোবাইলে ব্যক্তিগত ছবি পাঠিয়ে চাঁদা দাবি: হোটেল বয় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১

গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা মোবাইল ফোনে পাঠিয়ে চাঁদা দাবির অভিযোগে এক হোটেলকর্মীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার মোহাম্মদ আলী ওরফে মোহনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের মুক্তাগাছার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

পুলিশের ওই ডিসি জানান, চলতি বছরের জুলাই মাসে এক দম্পতি ঢাকায় ঘুরতে এসে শাহআলীবাগের একটি হোটেলে উঠেন। সেখানে দুপুরে গোসল করার সময় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও গোপনে ধারণ করেন এই হোটেলের বয়। এর প্রায় একমাস পর সেই ছবি ও ভিডিও ভুক্তভোগীর মোবাইলে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করে সে। এসময় দাবি করা টাকা না দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সেই হোটেল বয়ের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার