কৃষক লীগের সভাপতি সমীর চন্দের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৭আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে শুনানি হবে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে, গত ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই সকাল ১০টায় রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে হাজার হাজার ছাত্র-জনতা আন্দোলনের সমর্থনে মিছিল করে। তখন শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মো. দুলাল সরদার মারা যান।

এ মামলার অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন ও লতিফ মোল্লা।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের