বিদেশে শ্রমিক পাঠানোর নামে ‘প্রতারণা’, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৪:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৪:৪৮

বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের পল্টন মডেল থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো, আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।

শনিবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) হাতিরঝিল এলাকা থেমে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী হামিদুল ইসলাম গত ৫ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামিদুলের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয় চূড়ান্ত করা হয়।’

তিনি বলেন, ‘২০২৩ সালের ২ জুলাই আসামিদের পাঁচটি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা দেন ভুক্তভোগী। এরপর বিভিন্ন সময় ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেওয়া হয়। টাকা নেওয়ার পর আসামিরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা দেয়।’

গ্রেফতারের বিষয়ে ডিসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পল্টন মডেল থানার মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের