ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ২১:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২১:৩৭

অর্থপাচার প্রতিরোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে তারা এ বৈঠক করেন বলে জানান দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, রবিবার দুপুরে দুদকের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের প্রতিনিধি দলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন তারা।

এ ছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যদি কোনও অর্থ অবৈধভাবে পাচার হয়ে থাকে, তা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে ব্রিটিশ প্রতিনিধি দল সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেয়।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি