আদালতে সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ অক্টোবর ২০২৪, ১৮:১৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৯

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) সামনে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলামের ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা। 

সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও ভেতরে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানিকালে ও শেষে এ ঘটনা ঘটে।

এদিন বিকালে রিমান্ড শুনানি চলাকালীন তাদের ওপর ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর বিচার শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

নিক্ষেপ করা ডিম

সরেজমিন দেখা যায়, আদালতে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার শুনানি চলছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় বিএনপির আইনজীবীদের দিক থেকে আসামিদের কাস্টডিতে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়।

এরপর বিচার শেষে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে আসামিদের হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকেন। আদালতের দোতলা এবং বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। কেউ কেউ আসামিদের কিল, ঘুষি এবং কিক দেওয়ারও চেষ্টা করে।

এসব হামলার সময় কয়েকজন আসামির শরীরে আঘাত করা হয়। এরপর পুলিশের তৎপরতায় দ্রুত তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

/এনএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?