বাড্ডায় যুবলীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ০১:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০১:৩৪

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. এমদাদুল হক হত্যা মামলায় রাকিবুল ইসলাম ওরফে শিশির নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া জনসংযোগ বিভাগ।

রাতে এক বার্তায় ডিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে এমদাদুল হককে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৯ সেপ্টেস্বর বাড্ডা থানায় একটি মামলা হয়। পরে মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে শিশিরকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. এমদাদুল হক কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

/এবি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের