‘অবৈধ দখলদারদের উচ্ছেদের নামে গরিবের বাড়ি-ঘর ভাঙা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ২০:০১আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০:০৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিগত বছরগুলোতে নদীর আশেপাশের অবৈধ দখলদারদের উচ্ছেদের নামে গরিবের বাড়ি-ঘর ভাঙা হয়েছে। অথচ এসব ঘর-বাড়ির পাশেই বিশাল ভবন এখনও দাঁড়িয়ে রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার কাওরান বাজারে পানি ভবনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, ‘উচ্ছেদের নামে যেসব এলাকায় বাড়ি-ঘর ভাঙা হয়েছে, রাজধানীর অধিকাংশ গৃহপরিচারিকা এসব এলাকায় থাকেন। এভাবে উচ্ছেদ করাও ঠিক না, তাদের অর্থনীতিতে প্রভাব পড়ে।’

হাসান আরিফ বলেন, ‘আমরা বিশেষজ্ঞদের সমন্বয় করে কমিটি গঠন করেছি। আমাদের প্রথম কাজ হবে তাদের পরামর্শের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধানের পথ খুঁজে বের করা। রোড কনস্ট্রাকশান নির্মাণে সঠিক নিয়ম-নীতি অনুসরণ করা হয়নি। আমাদের সমন্বিতভাবে এখন একশন প্লান শুরু করতে হবে। বিশেষজ্ঞমহল থেকে যে প্রস্তাবনা আসছে, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে।’

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘ঢাকা শহরে খাল-বিল, নদী-নালা বন্ধ হতে হতে এমন অবস্থায় এসেছে, যা আমরা কখনও প্রত্যশা করিনি। অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করতে হবে। অবৈধ দখলদারদের থেকে যদি নদী-নালা উদ্ধার করতে না পারি, তাহলে জুলাই-আগস্টের অভ্যুত্থানের ফলাফল জনগণ দেখতে পাবে না। এ জন্য মন্ত্রণালয় থেকে যা করা দরকার তা করবো।’

সভাপতির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যদি ঢাকার খাল ও নদী নিয়ে না ভাবি তাহলে ঢাকাকে বাঁচাতে পারবো না। ঢাকার নদী ও খালগুলোকে বাঁচাতে হলে সমন্বিত কর্মপরিকলনা প্রয়োজন। ঢাকার প্রতিটা খালের বাস্তব চিত্র খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকার নদী ও খালগুলোকে রক্ষা করতে আমাদের তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও তিন বছরের রোডম্যাপ এবং সমন্বিত একশন প্ল্যান তৈরি করতে হবে। ঢাকার বর্তমান প্রজন্ম কোনও পরিষ্কার খাল দেখেনি। তিনি তার বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করে দ্রুত ঢাকার খাল ও নদী  দখলমুক্তির কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।’ এছাড়া তিনি ঢাকার খালগুলো দূষণ এবং দখলমুক্ত করার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের ব্যয় সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন।

সেমিনারে আরও ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞাসহ আরও অনেকে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ 
নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের