মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪, ১২:১০আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৯

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানী মিরপুর কচুক্ষেত এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৩০০ থেকে ৪০০ পোশাকশ্রমিক সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন আটক আছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত পোশাকশ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে টানা চার দিনের পূজার ছুটি শেষে আজ অফিস-আদালত খুলেছে। এতে রাজধানী ফিরছে স্বরূপে। তবে শ্রমিকদের সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে এ এলাকার অফিসগামী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, বকেয়া বেতন আদায়ের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড গার্মেন্টসের ৩০০ থেকে ৪০০ শ্রমিক সড়ক অবরোধ করেছিলেন। তারা প্রায় এক-দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। তবে এখানে কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গার্মেন্টসের মালিক আগামীকালকের মধ্যে বেতন পরিশোধ করবেন, এই আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এখন ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের