বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীরের অন্তর্বর্তীকালীন জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ২০:০১আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:০১

কোটা সংস্কার আন্দোলনে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম ফরওয়ার্ডিং রিপোর্ট দেওয়ার পর ঢাকা মহানগর হাকিম মো. বেলাল হোসেন এ আদেশ দেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ আদেশ দেওয়া হয়। এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাতে গুলশানের বাসা থেকে আলমাস কবীরকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

তদন্ত কর্মকর্তা তার ফরওয়ার্ডিং রিপোর্টে বলেন, গ্রেফতার পর অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তিনি। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ঘটনার সময় তার মক্কেল বিদেশে ছিলেন উল্লেখ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত দুই জামিনদারের মাধ্যমে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট।

গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদপুর বেড়িবাঁধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিনমজুর মোহাম্মদ আক্তার হোসেন (২৬)। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর নিহতের বাবা ওবায়দুল হক বাদী হয়ে আলমাস কবীরসহ ৮০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন- বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার

/এবি/এফএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে