২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ১৬:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকাল  পৌনে ৪টায় এই আল্টিমেটাম দেওয়ার পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় ত্যাগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলন শেষ করছি।’

এর মাঝে দাবি মানা না হলে আগামী বুধবার (২৩ অক্টোবর) আবারও আন্দোলনে নামা হবে বলেন জানান শিক্ষার্থীরা।

এরআগে সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড় ও  সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা ।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, নিউমার্কেট, আজিমপুর ও সায়েন্সল্যাবসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন:

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে নাকাল নগরবাসী

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম