আ.লীগের সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি

ঢাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ০১:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০১:১৩

রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে সাংবিধানিকভাবে এসব দলগুলো নিষিদ্ধের দাবিও জানিয়েছে বিপ্লবী ছাত্রপরিষদ। একইসঙ্গে বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান সংগঠনটির নেতারা।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নতুন এ ছাত্রসংগঠনের নেতারা। এ সময় সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ১৩০ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সংগঠনটির সদস্যসচিব ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে আবদুল ওয়াহেদ বলেন, ‘জনগণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের এ লড়াই ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থা বিরোধী ছাত্রআন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। ওই আন্দোলনের নেতা ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০২-০৩ সেশনের নির্যাতিত ছাত্র খোমেনী ইহসান, তিনি তৎকালীন নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলনের আহবায়ক ও সেনাবাহিনীর মামলার আসামি ছিলেন। জনগণতান্ত্রিক বাংলাদেশ ধারনার এ প্রস্তাবক চব্বিশের কোটা বিরোধী আন্দোলনের সময়ও ছাত্র আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়ে ড. ইউনুসকে রাষ্ট্রপতি করে জনগণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের প্রস্তাব রাখেন।’

এ সময় সংগঠনটির নেতরা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তারা দাবি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাকে অব্যহতি দেওয়ার আবেদন করে পদত্যাগের ঘোষণা দেবেন; অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন; রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশ রাষ্ট্র ও সমাজের পুনর্গঠন সম্পন্ন করতে তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন; নতুন রাষ্ট্রপতি বিদ্যমান সংবিধান বাতিল ঘোষণা করবেন; নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করতে রাষ্ট্রপতি এক মাসের মধ্যে একটি সর্বদলীয় জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করবেন; রাষ্ট্রপতি বর্তমান উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে সব দলমতের সমন্বয়ে দক্ষ যোগ্য মেধাবী দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করবেন; এ সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ দুই বছর; সরকারের মন্ত্রিপরিষদ একজন প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন, যিনি দল ও মতাদর্শ নিরপেক্ষ হবেন, যার কথা ও আচরণ সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের বিশ্বাস ও আকাঙ্ক্ষা বিরোধী হতে পারবে না; সরকারের মন্ত্রীরা কেউ বর্ণবাদী, অপরাধী, দুর্নীতিবাজ, নারী বিরোধী, গণবিরোধী, ইসলামোফোব, সাম্প্রদায়িক, মাদকাসক্ত ও দুশ্চরিত্র প্রকৃতির হতে পারবেন না; অন্তর্বর্তীকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

কোনও বিদেশি রাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করতে পারবে না। আক্রান্ত না হলে কোনও দেশের বিরুদ্ধে বা পক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীরা পরবর্তী দুই মেয়াদে কোনও নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পাবেন না।

/এফআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের