দেশে চলাচল করে না এমন এয়ার টিকিটে অর্থপাচার!

ইমরান আলী
২৪ অক্টোবর ২০২৪, ২৩:৫৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২৩:৫৯

লাক্স এয়ার। লুক্সেমার্গের এই এয়ারলাইন্স বিশ্বের ৯৫টি দেশে চলাচল করে। কিন্তু বাংলাদেশে আসে না তাদের বিমান। এমনকি টিকিট বিক্রির কোনও বৈধ অফিসও নেই। অথচ এই এয়ারলাইন্সের টিকিট বিক্রি হচ্ছে দেশে। একইভাবে টিকিট  কাম এয়ারলাইন্স অর্থাৎ কাবুল এয়ার, এরাও বাংলাদেশে চলাচল করে না। কিন্তু বাংলাদেশে তাদের টিকিট বিক্রি হচ্ছে।

বাংলাদেশে চলাচল করে না এমন অসংখ্য এয়ারলাইন্সের টিকিট মিলছে দেশে। প্রশ্ন উঠেছে, কীভাবে ও কেন এসব টিকিট বিক্রি হচ্ছে দেশে?

খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির সহায়তায় বিদেশি এয়ারলাইন্সগুলো অনুমোদনহীনভাবে এসব টিকিট বিক্রি করছে। টিকিটের টাকাও অবৈধপথে পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বা দেশে চলাচলকারী এয়ারলাইন্সের চেয়ে ভাড়া কম পাওয়ার জন্য এ ঘটনা বেশি ঘটছে।

যেভাবে ঘটছে কারসাজি

ধরা যাক, অস্ট্রেলিয়াগামী যাত্রী তার টিকিটের জন্য কোনও ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হন। এরপর তাকে এসব এয়ারলাইন্সে ভ্রমণের জন্য উৎসাহ দেওয়া হয়। এতে কম খরচ হবে বলেও জানায় ট্রাভেল এজেন্সি কর্তৃপক্ষ। এরপর ওই যাত্রী টাকা বাঁচানোর স্বার্থে এসব এয়ারলাইন্সের টিকিট কেনেন।

যেহেতু ওই এয়ারগুলো বাংলাদেশে চলাচল করে না সেহেতু তাকে দুটি এয়ারলাইন্সের টিকিট দেওয়া হয়। প্রথমে দুবাই, এরপর সেখান থেকে অস্ট্রেলিয়াগামী এ ধরনের এয়ারলাইন্স। এখানে ট্রাভেল এজেন্সি অতি গোপনে বিদেশি যেসব এয়ারলাইন্স এই টিকিটগুলো বিক্রি করে তাদের বলে টিকিট ম্যানেজ করে দেয়।

এক্ষেত্রে দুবাইয়ের টিকিটের জন্য যে টাকা ব্যবহার করা হয় সেটিরই শুধু বৈধতা থাকে। আর ওইসব এয়ারলাইন্সের জন্য টাকা বৈধ পথে আর যায় না। ওইসব এয়ারলাইন্সের কাছে টাকা পৌঁছানোর জন্য বেছে নেওয়া হয় অবৈধ পথ। অর্থাৎ অর্থপাচারের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়।

কী বলছেন সংশ্লিষ্টরা

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি আব্দুস সালাম আরেফ বাংলা ট্রিবিউনকে বলেন, বর্তমানে এটি প্রকট আকার ধারণ করেছে। একটি চক্র যাত্রীদের নানাভাবে বুঝিয়ে এই কাজ করাচ্ছে। এতে সহযোগিতা করছে বিদেশি কিছু এয়ারলাইন্স। ওইসব এয়ারলাইন্সের বাংলাদেশে অনুমোদিত কোনও অফিস না থাকলেও দেদার টিকিট বিক্রি করে যাচ্ছে। এসব টিকিট থেকে সরকার কোনও টাকা তো পায়ই না, উল্টো এভাবে টিকিট বিক্রির ফলে টাকাও পাচার হয়ে যাচ্ছে।

তিনি বলেন, অতি গোপনে একটি চক্র ধরাছোঁয়ার বাইরে থেকে কাজ করে যাচ্ছে। আমরা এ বিষয়ে মন্ত্রণালয়কে বলেছি। শুধু বিমান মন্ত্রণালয়কে বলেছি এমনটা নয়, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর, এমনকি দুদককেও বলেছি। তারা ব্যবস্থা নিতে না পারলে এটি বন্ধ হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঝে মাঝে কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে। মন্ত্রণালয় ওই সময় তাদের ডেকে কথা বললেই এর মূল হোতারা কারা সেটি বের হয়ে আসবে।

খোঁজ নিয়ে জানা যায়, পিএনজি এয়ার, পালএয়ারলাইন্স, ইন্টার ক্যারিবিয়ান এসব এয়ারলাইন্সেরও টিকিট বিক্রি হচ্ছে হরহামেশাই। ট্রাভেল এজেন্সির বনানী, গুলশান কেন্দ্রিক চক্র এ কাজে জড়িত। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, এয়ারলাইন্সগুলোর বিষয়ে আমরা মাঝে মধ্যেই বৈঠক করি। তাদের ওপর আরোপকৃত কর ঠিকমতো আসে কিনা সে ব্যাপারেও তদারকি হয়। এখন এ বিষয়ের ওপর অনেক কাজ করতে হবে। যেহেতু নির্দিষ্ট অফিস নাই সেহেতু কারা করছে, কীভাবে করছে এ বিষয়ে অনুসন্ধান করতে হবে। আমরা এ বিষয়ে অনুসন্ধান করবো। 

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আটাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সঙ্গে বসবো। তাদের কী কী সমস্যা, সমস্যা নিরসনে তাদের পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে সেটি নিয়ে কাজ করবো। তারা আমাদের যে বিষয়গুলো জানিয়েছে তার মধ্যে এই বিষয়টিও আছে। আমরা বিষয়টি দেখবো।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম