মোহাম্মদপুরে সুপারশপে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ২৩:৩৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২৩:৩৬

রাজধানীর মোহাম্মদপুরে বছিলা হাউজিংয়ে একটি মিনি সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ ও সেনাবাহিনী একটি যৌথ দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি জানান, র‍্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুর থানাধীন বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলামকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে বছিলার সুপারশপে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ডাকাতি করা হয়েছে।

এ ছাড়া এই গ্রুপটি মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে। তার সঙ্গে অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এবি/এনএআর/
সম্পর্কিত
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?