ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে মিললো ৭ কেজি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির ১৪-এ ও ১৫-এ এর সিটের নিচে খুব সূক্ষ্মভাবে লুকানো দুটি দুটি বান্ডিল লক্ষ্য করা যায়। পরে সেগুলো খুললে সেখানে স্বর্ণ মেলে।

দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ দশমক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

/আইএ/এফএস/  
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের