ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আহ্বান মাহমুদুর রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ২০:২২ আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২১:৫২

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?’ সংলাপে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মাহমুদুর রহমান বলেন, প্রেসিডেন্ট হিসেবে চুপ্পুকে অপসারণ করুন। আপনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিন এবং জাতীয় সরকার গঠন করুন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দিন। রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবদ্ধ থাকবে, তখন কোনও তৃতীয় ব্যক্তি ক্ষমতা নিতে পারবে না। আন্তর্জাতিকভাবে একটা মেসেজ যাবে যে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কোনও ষড়যন্ত্র দিল্লি থেকে করে লাভ হবে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রাষ্ট্রবিজ্ঞানী ড. আব্দুল লতিফ মাসুম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবদাল আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
সর্বশেষ খবর
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম