মিরপুরে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ২০:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২২:৪০

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবাকে (৬০) খুন করার অভিযোগ পাওয়া গেছে। হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে ফারাহ দীবার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, বাসায় লুট করতে এসে ওই নারীকে হত্যা করা হতে পারে। এ হত্যাকাণ্ডে নিহতের পরিচিত কেউ জড়িত থাকার সম্ভাবনা আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (২৮ অক্টোবর) এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান।

তিনি বলেন, মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তার স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি কীভাবে খুন হয়েছেন—তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ওই বাসায় লুট করতে গিয়ে তাকে হত্যা করা হতে পারে। 

ডিসি বলেন, এরইমধ্যে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত নারীর পরিচিত কেউ এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

রবিবার (২৭ অক্টোবর) সকালের দিকে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না।

ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশ কিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি