মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ অক্টোবর ২০২৪, ১৮:০১আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:০১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে চলছে যৌথবাহিনীর অভিযান। সবশেষ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক তিনটি অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত দুই দিনে (শনি ও রবিবার) মোহাম্মদপুর থেকে ৭৯ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে সিংহভাগই ছিল ছিনতাই-ডাকাতি ও হত্যা মামলার আসামি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়।

পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

এছাড়া মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় তিন জন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচ জন, চুরি মামলায় তিন জন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুই জনকে গ্রেফতার করা হয়।

এআইজি সাগর আরও বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক