মেট্রোরেলের নামে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ২২:১৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২:১৬

মেট্রোরেল কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের আহ্বান জানিয়ে একটি ওয়েবসাইটের লিংক দিয়ে মোবাইল ফোনে একটি নম্বর থেকে এসএমএস পাঠানো হচ্ছে। রিউমর স্ক্যানার টিম জানিয়েছে, আলোচিত এসএমএসটি মেট্রোরেল কর্তৃপক্ষ পাঠায়নি এবং সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমাও গত ৩ অক্টোবর শেষ হয়ে গেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের ইন্টারফেস ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই আবেদনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারকরা অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। এছাড়া মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে— প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

রিউমর স্ক্যানার জানায়, এসএমএসে দেওয়া লিংকটি অনুসরণ করলে একটি ওয়েবসাইট পাওয়া যায়৷ ওয়েবসাইটটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের সাব-ডোমেইন হিসেবে পরিচালিত বলে লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দেখায় সাইটটিকে তাই সেতু কর্তৃপক্ষের বলেই মনে হবে যে কারও। এই পাতায় দুটি পদে নিয়োগের তথ্য দেওয়া রয়েছে। টিকিট মেশিন অপারেটর পদে ১৩৯ জন এবং কাস্টমার রিলেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ৬৩ জন নিয়োগের তথ্য দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, আবেদনের শেষ সময় ৫ নভেম্বর।

সেখানে দেখা যায়, আবেদন ফি ২২৫ টাকা জানিয়ে আবেদন করতে আরেকটি লিংক দেওয়া হয়েছে। এটিও সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের সাব-ডোমেইন বলে পরিলক্ষিত হয়। এই অংশে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ এবং নগদের মাধ্যমে আবেদন ফি জমা দিতে একটি নম্বর দেওয়া হয়েছে। নম্বরের বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায়, স্প্যাম হিসেবে ইতোমধ্যে অসংখ্যবার রিপোর্ট করেছেন নেটিজনেরা।

 

মেট্রোরেলে নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র আবেদনের এই প্রক্রিয়া সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধানে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে একই পদগুলোর বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজ মেলে। গত ১ আগস্ট ‘ডিএমটিসিএল’র নিয়োগ বিজ্ঞপ্তি-১০’ শিরোনামে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দুই পদে আবেদনের সময়সীমা ৪ সেপ্টেম্বর জানিয়ে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সোনালী ব্যাংকের যেকোনও শাখার মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়। এই বিজ্ঞপ্তির কোনও অংশেই মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ফি পরিশোধের তথ্য দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ২৭ আগস্ট ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১০ এর আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি’ শিরোনামে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ওই দুই পদে আবেদনের সময়সীমা ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রিউমর স্ক্যানারকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নিশ্চিত করেছেন, আবেদনের সময়সীমা পরবর্তীকালে আর বাড়ানো হয়নি।

তিনি রিউমর স্ক্যানারকে জানান, আবেদনের জন্য যে সাইটটি ব্যবহার করা হচ্ছে— তা ভুয়া বা প্রতারণামূলক উদ্যোগ। তিনি আরও জানান, ‘এটি আমাদের ডোমেইনই নয।৷ আমরা বিকাশের মাধ্যমে কোনও ফি গ্রহণ করি না।’

অপরদিকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে জানায়, ‘বিভিন্ন অনলাইন ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তির নামে আবেদন ফরম ও টাকা জমাদানের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিএমটিসিএল-এর সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা,  ডিএমটিসিএল-এর নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে। উপযুক্ত মাধ্যমগুলো ব্যতীত অন্য কোনও মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যাদি দ্বারা কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। প্রতারকচক্র থেকে সাবধান থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম