পোশাককর্মীদের বিক্ষোভ: সেনা ও পুলিশের গাড়িতে আগুন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১১:৫৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০০:২০

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের লেগুনায় আগুন ধরিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলন চলাকালে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুনের ঘটনা আছে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’

জ্বলছে সেনাবাহিনীর গাড়ি (বামে), সড়কে পড়ে আছে পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়ি (ডানে)

জানা গেছে, বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামেন ‘ডায়ানা’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আন্দোলনের এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেন।

ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরা

এ বিষয়ে ডিএমপির ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই রাস্তায় ছিল। পোশাক শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা স্পটে আছেন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি