রাজশাহী ও যশোর সেনানিবাসে সেনাপ্রধান কুচকাওয়াজ-শপথ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ২০:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২০:১৬

রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল এবং যশোর সেনানিবাসে সিগন্যাল কোরের ২০২৪ ব্যাচ রিক্রুটদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সেনানিবাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।

শপথ গ্রহণ প্যারেডে কোয়ার্টার মাস্টার জেনারেল তার বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এ নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। এ বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. আইনুর ইসলাম।

অপরদিকে, যশোর সেনানিবাসে সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

শপথ গ্রহণ প্যারেডে প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী