মহাখালী ফ্লাইওভারের এক লেন ১১ ঘণ্টা করে বন্ধ থাকবে ১৪ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ২১:০৯আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২১:০৯

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের সংস্কার কাজের জন্য প্রতিদিন ১১ ঘণ্টা করে ১৪ দিন এক লেনে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টগুলো প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

পোস্টে আরও বলা হয়, এরপর আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
যাত্রীর চাপ থাকলেও মহাখালী বাস টার্মিনালে নেই বিশৃঙ্খলা
মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, বাস ছাড়ছে ঠিক সময়েই
হামের রোগী ফেরত না দিয়ে শয্যা বাড়ানোর নির্দেশ
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের