শেখ হাসিনা আমাকে একা করে দিয়েছে: তাপসের মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৪, ১৩:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:০৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের মা মেহের নিগার চঞ্চল বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় ২০১২ সালে ‘বিগ শো’ নামে এটিএন বাংলার প্রোগ্রাম থেকে তাপসকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাপস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। এই ১২ বছরে সে আমার সঙ্গে ১২ বার দেখা হয়নি। তখন থেকে আমাকে একা করে দেওয়া হয়েছে। গুলশান থানাসহ আমার পাঁচটা বইয়ে এ বিষয়ে আমি লিখেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছি, অনেক দিন তো আপনার কাছে রেখেছেন। এবার আমার ছেলে তাপসকে ফিরিয়ে দেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে তাপসকে আদালতে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আজ আদালতে তাপসের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

মেহের নিগার বলেন, ‘আমার ছেলেকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সে কখনোই এ ধরনের কাজের সঙ্গে জড়িত হতে পারে না। আমি মা হিসেবে এটা গ্যারান্টি দিচ্ছি। তদন্ত না করে সবাইকে যদি এক পাল্লায় মাপা হয়, সেটি আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সত্য ঘটনা সুন্দর করে তুলে ধরবেন।’

তিনি আরও বলেন, ‘এক বছর আগেও আয়নাঘর কাকে বলে? আমার ধারণা ছিল না। আমার ছেলেকে শেখ হাসিনা হাতের মুঠোয় রেখেছে। আমার ছেলে যদি বিপজ্জনক হয়েই থাকে, আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ১২ বছর হাসিনার বিরুদ্ধে লড়েছি। ১৯৭৪ সালে আওয়ামী লীগ ত্যাগ করেছি।’

উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় রবিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে ডিএমপি উত্তরা পূর্ব থানা-পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে মামলা দায়ের করেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি