শুনানি চলাকালে আমুর আইনজীবীর ওপর হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৩:৪৩ আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:৪৩

রাজধানীর নিউমার্কেট থানার এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলছিল আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর)। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে।

শুনানিতে রিমান্ডের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বক্তব্য দেন। তার বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী। সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা উত্তেজিত হয়ে যান। কয়েকজন মিলে স্বপন রায়ের কলার ধরে টানাটানি করে এজলাস কক্ষের দরজার সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর এজলাসের ভেতরেই তাকে এলোপাতাড়ি লাথি মারেন। পরবর্তীতে কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন।

হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী স্বপন রায় চৌধুরী

এ সময় কোর্ট নিষ্ক্রিয় ভূমিকা রাখেন দাবি করে স্বপন রায় বলেন, আদালতে বিচারক উপস্থিত থাকতে ১০ থেকে ২০ জন আইনজীবী আমার ওপরে হামলা করেছে। আদালতে পিপি সাহেব রাজনৈতিক কথা বলেছেন। সেজন্য আমি বলেছি, আপনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এরপর সরকার পক্ষের আইনজীবীরা আমার ওপর হামলা চালায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, লাথি মারে। আমাকে পিটাইতে পিটাইতে শোয়াইয়া ফেলে। আমি কোনও নিরাপত্তা পাইনি। কোর্ট নিরব ছিল। বাংলাদেশ একটা নিরাপত্তাহীন অবস্থায় আছে।

এ ব্যাপারে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আদালতে আওয়ামী লীগের দুটি গ্রুপ শুনানি করতে দাঁড়ায়। তাদের পরস্পরের মধ্য কে বক্তব্য রাখবে এ নিয়ে দ্বন্দ্বের কারণে আদালতে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন- 

হত্যা হামলায় আমুর ৬ দিনের রিমান্ড

আমির হোসেন আমুর রিমান্ড চায় পুলিশ, তোলা হবে আদালতে

আমির হোসেন আমু গ্রেফতার

/এনএইচ/এফএস/
সম্পর্কিত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বশেষ খবর
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী