হত্যাসহ ৯ মামলার আসামি কাউন্সিলর রুহুল আমিন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৮:৪০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. মাসুদ হত্যাসহ ৯ মামলার এজাহারনামীয় আসামি রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিনকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির কদমতলী থানা-পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

কদমতলী থানা সূত্রে জানা গেছে, মো. মাসুদ হত্যার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর স্ত্রী হেনা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকালে কদমতলী থানার মেরাজনগরে প্যারাডাইস প্যালেস নামে নির্মাণাধীন ভবনের সামনের সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মো. মাসুদ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আক্রমণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাসুদ ধারালো অস্ত্রের আঘাতে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই রাতে তিনি মারা যান।

সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী ও কদমতলী থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মালাসহ ৯টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের