মিরপুরে চুলা জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১২:১৯আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:১৯

রাজধানীর মিরপুর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটে।

রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গত রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি  দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ অবস্থায় আমাদের জরুরি বিভাগে আসে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত আছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল জানান, আমরা সবাই গার্মেন্টস কর্মী। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় আমরা সবাই ভাড়া থাকি। গতরাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। তবে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। পরে দগ্ধদের হাসপাতালে নিয়ে যাই।

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের