উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৭:২৮আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭:২৮

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ৬টি চিনিকল চালুর কোনও উদ্যোগ নেই।

সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লি., পঞ্চগড় চিনি কল লি., পাবনা চিনি কল লি., রংপুর চিনি কল লি., শ্যামপুর চিনি কল লি. ও সেতাবগঞ্জ চিনি কল লি.। বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মাড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনি কলের যেকোনও একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সুস্বাদু ছানার সন্দেশ, তবে চিনি ছাড়া
জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব
পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু