কারাগারে পাঠানোর আদেশ শুনে পালালেন আসামি, সাময়িক বরখাস্ত ২ পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ শুনে ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালানোর ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন-পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিভাগীয় মামলা করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামি আরিফ পালিয়ে যায়। এক দিনের রিমান্ডে শেষে আরিফকে এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময়ের মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী