প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিলো আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:১৬

প্রথম আলো পত্রিকা অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

প্রথম আলোর এক সংবাদকর্মী জানান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই অফিসের ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।

এদিকে আজ দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে। 

প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভের সময় পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নেয়। (ছবি: নাসিরুল ইসলাম) বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। এ জন্য তাদের তওবা করাতে এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার (২১ ও ২২ নভেম্বর) প্রথম আলো-ডেইলি স্টার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টার অফিসের সামনে জুমার নামাজও আদায় করে।

/এনএল/এমকেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বশেষ খবর
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে