৩৩০ এসআই-সার্জেন্টকে পুনর্বহালের মতামত চেয়ে আইজিপিকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ২১:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:২৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট‘দলীয় বিবেচনায়’ ২০০৭ সালে নিয়োগ বাতিল করা ৩৩০ জন সাব ইন্সপেক্টর ও সার্জেন্টকে পুনরায় নিয়োগ দিতে যাচাই-বাছাইসহ মতামত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের আইজিকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

২০০৬ সালে চূড়ান্তভাবে নিয়োগ সম্পন্ন হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব ইন্সপেক্টরদের (নিরস্ত্র) ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিলের আদেশ প্রত্যাহার ও জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া প্রসঙ্গে’  আইজিকে দেওয়া চিঠিতে বলা হয়, ২০০৬ সালে নিয়োগ চূড়ান্ত হওয়া পুলিশের ৫৩৬ জন নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (পুরুষ/মহিলা) ২০০৭ সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ বাতিলের আদেশ করেন। সেই বাতিল আদেশ প্রত্যাহার করে বর্তমানে ইচ্ছুক ২০৭ জন নিরস্ত্র সাব-ইন্সপেক্টরকে (পুরুষ/মহিলা) জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ চাকরিতে যোগদানের আদেশ প্রদানের আবেদন করা হয়েছে।

এছাড়া, ২০০৬ সালে চূড়ান্তভাবে নিয়োগ সম্পন্ন হওয়া পুলিশের ২২১ জন সার্জেন্টকেও ২০০৭ সালে দলীয় বিবেচনার অজুহাতে নিয়োগ বাতিল করা হয়। তাদের সেই বাতিল আদেশ প্রত্যাহার করে বর্তমানে ইচ্ছুক ১২৩ জন পুলিশ সার্জেন্টকে জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ চাকরিতে যোগদানের আদেশ প্রদানের আবেদন করা হয়েছে।

এমতাবস্থায় আবেদন দুটির বিষয়ে যাচাই-বাছাই করে বিস্তারিত মতামতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম