বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে পুনাক সভানেত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনাক সভানেত্রী আফরোজা হেলেন আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তিনি আন্তরিকতার সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান।

আফরোজা হেলেন আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য ভূমিকার প্রশংসা করে বলেন, তারা আমাদের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা।

তিনি বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে অসহায় মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সময় পুনাকের সহ-সভানেত্রী রাহেলা সুলতানা, আইরিন রহমানসহ অন্যান্য নেতা এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মো. রুবাইয়াত রাজসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে