বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ ৬ প্রতিষ্ঠানের কর অব্যাহতি সুবিধা বাতিল

এমরান হোসাইন শেখ
০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০০ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনসহ ৬টি প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা বাতিল করেছে সরকার। এর মধ্যে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইও রয়েছে। এসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫ বছর ধরে তাদের সব ধরনের আয়ের ওপর করমুক্ত সুবিধা পেয়ে আসছিল।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।

গত ৩ ডিসেম্বর জারি করা (এসআরও-৪০১) প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে করমুক্ত সুবিধা পাওয়া ৬টি ফাউন্ডেশনের এ সুবিধা বাতিল করা করা হয়।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ২০১৮ সালের ১৭ জুলাই (এসআরও-২৩৪) থেকে স্থায়ী বা সঞ্চয়ী আমানত থেকে অর্জিত সুদের ওপর আয়কর ১০ বছরের জন্য মওকুফ করা হয়। অবশ্য শর্ত হিসেবে প্রতি বছর নিরীক্ষাসহ রিটার্ন দাখিল ও আয়ের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০১৯ সালের ১৯ মার্চ (এসআরও-৮৩) এক প্রজ্ঞাপনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুকূলে প্রাপ্ত দান, অনুদান, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব ধরনের আয়কে কর অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ মার্চ প্রজ্ঞাপন জারি হলেও এটি ওই বছর ১ জানুয়ারি কার্যকর হয়েছে বলে গণ্য হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০১৬ সালের ২১ জানুয়ারি জারি হওয়া (এসআরও-১২) প্রজ্ঞাপনে ‘ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশন’, ২০১৮ সালের ১২ এপ্রিল জারি হওয়া এসআরও-১০৯-এর মাধ্যমে ‘ওয়াদুদ ভূইয়া স্কলারশিপ ট্রাস্ট’ ও ২০১৯ সালের ১৮ ডিসেম্বর জারি হওয়া এসআরও-৩৯২-এর মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সব আয় ও ব্যাংক আমানতের সুদ আয়কে আয়কর অব্যাহতি দেন। এর মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের আয় ১০ বছরের জন্য করমুক্ত করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে কোনও মেয়াদ উল্লেখ করা ছিল না।

এদিকে ২০১৩ সালের ১ আগস্ট জারিকৃত এসআরও (২৬৪)-এর মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়েছিল তা জানা নেই।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যন্ত্রাংশের ঘোষণা দিয়ে খণ্ডিত বিএমডব্লিউ-ইসুজু আমদানি, কাস্টমসের তদন্ত
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত