লেবানন থেকে ফিরলেন ৬৫ জন, রাতে ফিরছেন আরও ১০৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০২

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদে‌শি। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে তারা দেশে ফেরেন। এ নিয়ে লেবানন থেকে ৮৬৫ বাংলাদেশি দেশে ফিরলেন। এছাড়া আজ বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) রাতে ফিরবেন আরও ১০৫ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্ট সূত্রে একথা জানানো হয়।
 
জানা যায়, লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফিরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে সহায়তা করছে সেখানকার দূতাবাস। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন। এরপর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০ জন, ২৯ অক্টোবর রাতে ৩৬ জন, ৩১ অক্টোবর ৫২ জনকে, ৩ নভেম্বর ৭০ জন, ৫ নভেম্বর ৩২ জনকে এবং ১২ নভেম্বর ৯৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এছাড়া গত ৫ নভেম্বর আইওএম স্পন্সর চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয় ১৫১ জনকে এবং গত ২১ নভেম্বর একটি ফ্লাইটে ৬ জনকে ফিরিয়ে নিয়ে আসে আইওএম। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবারও ৬৫ জন ফিরে আসেন দেশে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম